অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যুবকদের উদ্যোগ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রীর আশাবাদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ সকাল ০৬:৩১

remove_red_eye

৬৬৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের যুবকদের উদ্যোগ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম গতিশীল শক্তি। আজকের যুবকরা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের প্রস্তুত করবে। এর ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলবে।’
প্রধানমন্ত্রী আজ সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন।
বঙ্গবন্ধুর দৌহিত্র্য ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ১৫টি যুব সংগঠনের কাছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
আজকের যুবকরা সোনার বাংলা গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে এবং জাতিকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে যাবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুবকদের মেধা ও জ্ঞান ব্যবহার করে আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। গত ১২ বছরে বাংলাদেশের যে অর্জন তা হঠাৎ করে হয়নি। এটি সম্ভব হয়েছে আমাদের সরকারের নীতি ও কর্মসূচির কারণে।’
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যুবক বয়স থেকেই শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যুবকদের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।
তিনি সমকালীন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসর প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...