লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০৩
৬৭৩
লালমোহন প্রতিনিধি : ভোলা জেলার বিশিস্ট রাজনীতিবিদ, ৩ বারের নির্বাচিত সফল লালমোহন উপজেলা চেয়ারম্যান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সভাপতি, সরকারী শাহবাজপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন লালমোহনের সুরাজনৈতিক আইকন এবং লালমোহনের দুঃসময়ের আওয়ামী লীগের অভিভাবক।
অধ্যক্ষ এ.কে.এম নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।লালমোহনের রাজনৈতিক মঞ্চে দীর্ঘদিন প্রভাবশালী ব্যক্তি হিসেবে অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম সর্বজনবিদিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি লালমোহনের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাÐে 'পিন্সিপাল নজরুল ' নামে পরিচিত তিনি। কখনো রাজনৈতিক মঞ্চে প্রত্যক্ষ ভুমিকা কখনো পরোক্ষভাবে রাজনৈতিক নীতিনির্ধারণীতে অধ্যক্ষ নজরুলের ছিল সচল উপস্থিতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নন্দিত হয়েছেন নিজস্ব কারিশমায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর করে কাস্টমসে কর্মজীবন শুরু করলেও শাহবাজপুর কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। মূলত লালমোহনের সাবেক এমপি মোতাহার মাষ্টারের অনুপ্রেরণায় রাজনীতির পিচ্ছিল পথে পা বাড়ান তিনি। শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নেতৃত্বে ধাপে ধাপে প্রত্যক্ষ রাজনীতিতে আবির্ভূত হন তিনি। ১৯৮৫ সালে দেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে লালমোহনের তৎকালীন অধিকাংশ প্রভাবশালী ব্যক্তির বিরোধিতা স্বত্বেও জনগণের প্রকৃত ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হোন। মরহুমের নামাজে জানাযা আজ বুধবার সকাল ১১টায় লালমোহন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত