লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫২
১০৮২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে উদ্বোধন করা হয়েছে পূবালী ব্যাংক লিমিটেড লালমোহন শাখা । গতকাল ২২ ডিসেম্বর দুপুর ১২ টায় লালমোহন পৌরশহরের অত্যাধুনিক বহুমুখী বানিজ্যিক কমপ্লেক্স হাজী ইউসুফ প্লাজার দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে ব্যাংকটির শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড বরিশাল অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মহসিন সরকার ।
শাখা ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মুহাম্মদ তরিকুল ইসলাম, বরিশাল শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ আরিফ রাব্বানী ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহীন আহসান, গ্রাহক সমিতির সভাপতি নজরুল ইসলাম লাবু পঞ্চায়েত, লালমোহন পৌরসভার কাউন্সিলর ও লালমোহন পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের পঞ্চায়েত, হাজী ইউসুফ প্লাজার সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ ইউসুফ মিয়া সহ লালমোহনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধনী অনুষ্ঠানের পূবালী ব্যাংক লিমিটেড লালমোহন শাখার নবনিযুক্ত ব্যবস্থাপক আবু সুফিয়ান মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কবি শাহাবুদ্দিন রিপন শান ও সাংবাদিক শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েত ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত