তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫৫
৫৯৪
এম নয়ন ,তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন করে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। গত বুধবার দুপুর ১২টায় সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ ফারুক (ঘুড়ি প্রতিক) এবং বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের নেতা সালেম মাতাব্বর (তালা প্রতিক) এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন করার সময় উভয়ের সাথেই কর্মি সমর্থক উপস্থিত ছিলো। তারা উভয়ই সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদন্ধিতা করছেন।
নিজ বাসববনে আয়োজিত সংবাদ সম্মেলনে আঃ আজিজ ফারুক দাবী করেন, তার প্রতিপক্ষ সালেম মাতাব্বর (তালা প্রতিক) এলাকায় ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় ব্যস্ত। বহিরাগত কিছু লোকজন এসে তার কর্মি সমর্থদের ভয় ভীতি প্রদর্শন করছেন। তিনি আরো অভিযোগ করেন, সালেম মাতাব্বর দীর্ঘদিন যাবত মেঘনা নদী হতে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি টাকার মালিক হয়েছেন। এজন্য তার বিরুদ্ধে একাধিকবার মামলাও হয়েছে। ভোটারদের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, আগামী ২৬ শে ডিসেম্বর নির্বাচনে আপনারা ঘুডি় প্রতীকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করব। সেনা বাহিনী থেকে অবসরের পর বিগত ১০ বছর আপনাদের পাশে থেকে রাজনীতি করছি। সেই সততা ও আদর্শে রাজনীতিতে এসেছি। টাকার বিনিময়ে ভোট দিলে তার কাছ থেকে কাঙ্খিত সেবা পাবেন না।
অপরদিকে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের নেতা সালেম মাতাব্বর (তালা প্রতিক) সংবাদ সম্মেলনে দাবী করেন, প্রতিপক্ষ প্রর্থিী আঃ আজিজ ফারুক তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছেন। নির্বাচনে সুবিধা নেয়ার জন্যে তিনি সাংবাদিকদের ভুল ও ভিত্তিহীন তথ্য প্রদান করে বিভ্রান্ত করছেন। আমি ককনো কোন অবৈধ ব্যবসার সাথে জড়িত না। এলাকার মানুষের সাথে আমার সম্পৃক্তা রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তিনি আরো দাবী করেন, ফারুক সাহেব বিগত দিনে এলাকার গরীব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। এতোদিন এই ওয়ার্ডের বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিডি ও ভিজিএফ তিনি নিজেদের লোকজনের মধ্যে বিরতন করেছেন। এখন মানুষের সমর্থন না পেয়ে বহিরাগত লোকজন এনে আমার ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি-ধামকি দিচ্ছে। নিরপেক্ষ ভোটের স্বার্থে আমি এই কেন্দ্রটিতে ভোটের দিন অতিরিক্ত পুলিশ ও একজন নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিয়োগের দাবী করছি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত