অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৩৭

remove_red_eye

৪৯৭


এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে ভোলা জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে প্রধান অতিথি হিসেবে পৌরসভার মেয়র এম মোরশেদ ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় ও ভোলা জেলা নেতৃবৃন্দদের  নিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ভোলা জেলা নাগরিক ফোরাম(দক্ষিণ) এর সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোক্তার হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মামুন ঢালী, আল আমিন মুন্না,মহিলা সম্পাদক ফারজানা আফরোজ সখীসহ আরও অনেকে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাগরিক ফোরামের সহ সভাপতি মনির আসলামি।
অনুষ্ঠানে পৌর মেয়র এম মোরশেদ বলেন,মানবিক সেবায় স্বেচ্ছায় আত্মপ্রণোদিত হয়ে শীতে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলা জেলা নাগরিক ফোরাম। অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই মহতি কাজের জন্য নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই৷
২৫ ডিসেম্বর শনিবার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাফেজি মাদরাসার শিক্ষার্থীসহ  অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...