চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৩৭
৪৮৫
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে ভোলা জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে প্রধান অতিথি হিসেবে পৌরসভার মেয়র এম মোরশেদ ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় ও ভোলা জেলা নেতৃবৃন্দদের নিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ভোলা জেলা নাগরিক ফোরাম(দক্ষিণ) এর সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোক্তার হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মামুন ঢালী, আল আমিন মুন্না,মহিলা সম্পাদক ফারজানা আফরোজ সখীসহ আরও অনেকে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাগরিক ফোরামের সহ সভাপতি মনির আসলামি।
অনুষ্ঠানে পৌর মেয়র এম মোরশেদ বলেন,মানবিক সেবায় স্বেচ্ছায় আত্মপ্রণোদিত হয়ে শীতে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলা জেলা নাগরিক ফোরাম। অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই মহতি কাজের জন্য নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই৷
২৫ ডিসেম্বর শনিবার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাফেজি মাদরাসার শিক্ষার্থীসহ অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত