অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চূড়ান্ত ঢোল বাজিয়ে তাদেরকে দেশ থেকে বিদায় করবো: মেজর (অব:) হাফিজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৫১

remove_red_eye

৮৪৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, এখন সামনের দিকে সময় আসতেছে। এইভাবে দিন যাবে না। তালিকা শুরু হয়ে গেছে। পলায়নও শুরু হবে অবিলম্বে। আওয়ামী লীগের উদ্দ্যেশে বলেন, আপনাদের এখনো সময় আছে। অনেক কিছু দেখেছেন। অতি অল্প সময়ের মধ্যে এই সরকারের পতন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। তিনি বলেন, আওয়ামী লীগের সব নেতাদের খুঁেজন, পকেটে পার্সর্পোট ও  টিকেট পাবেন। কিন্তু প্লেনে উঠেতে দিবে না। দেখা যাবে কেউ নদী সাতরিয়ে, কেউ পায়ে হেঁটে পালিয়ে যাচ্ছেন মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী। তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা অনেককে এতো দিন দেখেছেন। এখন আর দেখা যায় না। সেই সময় আসতেছে । নদী সাতরিয়ে যেতে হবে। আফগানিস্তানে অনেকে হেলিকপ্টারের ডানা ধরে ঝুলেছে। নেতাদের ২/৪জন হেলিকপ্টাওে যেতে পারবে। তাদের হেলিকপ্টার রেডি আছে। বাকি আওয়ামী লীগের যারা রয়েছে তাদের তো হেলিকপ্টারে নিবে না।  আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। নদী সাতরিয়ে যেতে হবে। কিংবা বিএনপি নেতাদের কাছে দয়া ভিক্ষা চেয়ে বাংলাদেশে থাকতে হবে।  আমরা সেই ধরনের বাংলাদেশ সৃষ্টি করবো বলে হুশিয়ারি দিয়ে মেজর হাফিজ নিজ দলীয় নেতাকর্মীদের বলেন, প্রস্তুত হন সবাই। আমরা বিএনপি সরকার কায়েম করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাবো।


বুধবার বিকেল ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে  খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।


 মেজর (অবঃ) হাফিজ উদ্দীন বীরবিক্রম আরও বলেন, সব কিছুর একটা শেষ আছে। এখন আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে এই স্বৈর সরকারকে বিদায় নিতে হবে বাংলাদেশ থেকে। তাদের অপকর্মের কথা কেবল বাংলাদেশের মানুষ জানত। আজ সেই অপকর্মের কথা এখন বিশ্ববাসী জেনে গেছে। মেজর হাফিজ আরও বলেন, আবার আর একটি মুক্তিযুদ্ধ আমাদেরকে শুরু করতে হবে। আমরা ইনিয়ে বিনিয়ে শুধু খালেদা দিয়ার মুক্তি দাবি করবো না। এখন যেহেতু বহির্বিশ্বে তাদের পতনের ডাক বেজে উঠেছে আমরা চূড়ান্ত ঢোল বাজিয়ে তাদেরকে দেশ থেকে বিদায় করবো।
 জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. মাহবুবুল হক নান্নু, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, বরিশাল বিভাগ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, ভোলা জেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইুসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ প্রমুখ।


দীর্ঘ দিন পর আয়োজিত জনসভায় ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে বিএনপির এ সমাবেশকে ঘিরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...