অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন পরিভ্রমনে জেলার সাংবাদিকদের মিলন মেলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৫৮

remove_red_eye

৮০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের আয়োজনে চরফ্যাশনে জেনিক ফিশারিজ খামার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পরিভ্রমন, উন্নয়নে সাংবাদিকতার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ওই আয়োজন জেলা ও উপজেলা সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলের ভার্চুয়ালি শুভেচ্ছা জানান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি এমন আয়োজন প্রতিবছর করার আহবান জানান। সাংবাদিকরাই  উন্নয়ন প্রকৃত চিত্র তুলে ধরবেন, এমন বিশ্বাসের কথাও তুলে ধরেন এমপি জ্যাকব। সকালে ছিল ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা। ওই সভায় গঠনতন্ত্রে সংশোধনী এনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকদের ভোলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য করার সিদ্ধান্ত পাশ হয়। পর পরেই জেলা ও উপজেলার সাংবাদিকরা পরিভ্রমনে বেড় হন। খামার বাড়িতে জেলা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকদের সংবধিত করা হয়। এ সময় চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক মোঃ নুরন্নবী, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মনপুরা প্রেসক্লাব সভাপতি প্রধান শিক্ষক মোঃ আলমগীর, সম্পাদক অহিদুর রহমান, দৌলতখান প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ। এ ছাড়া বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক এম হেলাল উদ্দিন। সংগীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী উত্তম কুমার ঘোষ, আমিরুল মমিনিন মমিন, মিতু চৌধুরী, যন্ত্র সংগীতে ছিলেন মোঃ সেলিম ও সাগর দাস । জেলা শহর থেকে সাংবাদিকদেও যাত্রা শুরু হয়। পথে দৌলতখান, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...