অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় এডিশনাল এসপির ড্রাইভার মারধর করলো এসপির বড়ভাইকে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০১৯ রাত ০৯:৩৭

remove_red_eye

৯৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাইড চাওয়ার অপরাধে এডিশনাল এসপির ড্রাইভার উত্তেজিত হয়ে প্রথমে গাড়ি চাপা দেয়ার চেষ্টা এবং পরে মারধর করেছে অপর এক এসপির বড় ভাইকে। গুরুতর আহত অবস্থায় এসপির বড়ভাই জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মোকাম্মেল এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। অপর দিকে অভিযুক্ত পুলিশের ড্রাইভার কনেস্টেবল জসিমকে ক্লোজ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার বিকালে পুলিশের ড্রাইভার জসিম ভোলার এডিশনাল এসপির স্ত্রীকে শহরের পাখির পোল এলাকার ভাড়াটিয়া বাসায় নামিয়ে দিতে যান গাড়ি নিয়ে। এ সময় ডিসি অফিসের স্টাফ মোটর সাইকেল আরোহী মোকাম্মেল সাইড চাচ্ছিলেন। কিন্তু পুলিশের ড্রাইভার পেছনের মোটরসাইকেলকে সাইড না দিয়ে ম্যাডামকে বাসার সামনে নামিয়ে গাড়িটি উল্টা ঘোড়ানোর চেষ্টা করেন। অনেক্ষণ পরে পাখির পোলের গোড়ায় গিয়ে পুলিশের গাড়িটি সাইড করলে মোকাম্মেল মোটরসাইকেলটি নিয়ে গাড়ির পাশে গিয়ে ড্রাইভারকে বলেন, আগেই তো সাইড দিতে পারতে। এতে ক্ষিপ্ত হয়ে ড্রাইভার গাড়িটি দিয়ে মোটরসাইকেলটিতে ধাক্কা মেরে মোকাম্মেলকে ফেলে দেন। এবং পরে গাড়ি থেকে নেমে মোকাম্মেলকে বেধরক মারধর করেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভোলার এসপি সরকার মো: কায়সার জানান, অভিযুক্ত কনেস্টবল জসিমকে ক্লোজ করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...