অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ১০:১২

remove_red_eye

১৭০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদরের আলীনগর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত হাতপাখা প্রতিকের কর্মী-সমর্থকদের উপর নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী কর্তৃক নৃশংস হামলা-নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারের দাবীতে “প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল” অনুষ্ঠিত হয়। শনিবার (০১ জানুয়ারী) ভোলা হাটখোলা জামে মসজিদ চত্তরে বিকালে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তারা বলেন, আলীনগরের নৌকার প্রার্থীর লোকজন নির্বচনী প্রচারণাকালীন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনকে অতর্কিত হামলা করে তার দাড়ি, টুপি, পাগড়িকে অবমাননা, মোবাইল, নগদ টাকা ছিনতাইসহ তাকে গুরুতর আহত করেছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, হামলা মামলা করে হাতপাখা তথা ইসলামের বিজয় ঠেকানো যাবেনা ইন্শা আল্লাহ ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি মাওঃ আতাউর রহমান, সহসভাপতি মাওঃ মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় লিডার এম ওবায়েদ বীন মোস্তফা প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি এইচ এম ইব্রাহীম।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...