লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১০:৫৩
৫০১
মোঃ নোমান হোসেন , লালমোহন : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১০ টায় লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত বই বিতরণ সভা অনুষ্ঠিত হয় । লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।
এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন । তিনি বহু মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় জাতীয় করণ করেছেন. এবং অনেক রেজিস্টার কৃত প্রাইমারি বিদ্যালয় কে সরকারি ঘোষণা করেছেন । বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পৃথিবীর ভিতরে অনেক উন্নয়নশীল দেশ আছে তারা ওই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি , যেটা জননেত্রী শেখ হাসিনা করেছেন । আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে । এ সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল , প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান মিলন, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালযে়র প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাই, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল ,পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ন আহ্বায়ক আ’ন’ম শাহ জামাল দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত