অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের উন্নয়ন আজ বাংলাদেশে স্বীকৃত : এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১০:৫৪

remove_red_eye

৬৭৪

চরফ্যাসন সংবাদদাতা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, চরফ্যাশনের উন্নয়ন আজ বাংলাদেশে স্বীকৃত। বরিশাল বিভাগের মধ্যে একমাত্র দ্বিতীয় উপজেলা যেখানে প্রায় ২০ কোটি টাকায় নির্মিত ১০০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫তলা ভবন নির্মান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জ্যাকব আরো বলেন, বৃহৎ জনগোষ্ঠির এ উপজেলায় জনসাধারণের নিরাপত্তা ও আইনি সেবা সহজলভ্য করার লক্ষে ৪টি থানা এবং পুলিশ ফারিসহ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতসহ এডিশনাল কোর্ট স্থাপন করা হয়েছে। যা বাংলাদেশের কোনো উপজেলায় নেই। আজকে মামলা মোকদ্দমায় ভূক্তভোগী মানুষ ১০০কিলোমিটার দূরে গিয়ে   জেলা শহরে গিয়ে মামলার হাজিরা দিতে হয়না। এসব মানুষ আজ মন থেকে দোয়া করে। এমপি জ্যাকব চরফ্যাশন ও মনপুরার উন্নয়ের চিত্র তুলে ধরে আরো বলেন, চরফ্যাশনে একসময়ে একটি টিনের চালা যুক্ত সাব রেজিস্ট্রি অফিস ছিলো আজকে আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে ৪টি ৪তলা বিশিষ্ট সাবরেজিস্ট্রি অফিস ও ২০ কোটি টাকা ব্যয়ে খাসমহল জামে মসজিদ এবং ৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাক বাংলো নির্মাণ করা হয়েছে। ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণে অনুমোদন হয়েছে। এছাড়াও চরফ্যাশন সদর বাজারে ময়লা আবর্জনায় ভরা পুকুরটি ভরাট করে দৃষ্টি নন্দন ফ্যাসন স্কয়ার পাশাপাশি শিশু পার্ক ও প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন জ্যাকব ওয়াটস টাওয়ার নির্মাণ করা হয়েছে। যা একটি উপজেলায় উন্নয়নের বিরোল দৃষ্টান্ত। তিনি বলেন, স্কুল কলেজ মাদ্রাসাগুলোও এমপিওর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং ভোলা জেলার একমাত্র টিসার্স ট্রেনিং কলেজ নির্মাণের পাশাপাশি সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় শতশত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বোশাকের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার আবদুল হাইয়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও  পৌর মেয়র এম মোরশেদ প্রমুখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...