অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে প্রতিপক্ষের কোপে ব্যবসায়ীর ঘাড়ে চৌদ্দ সেলাই

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১১:০১

remove_red_eye

৬৪১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে নামাজ পড়াকে কেন্দ্র করে ফিরোজ (৩৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের কোপে তার ঘাড়ে চৌদ্দটি ও ডান হাতে চারটি সেলাই করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ওবায়দুল মাঝির ছেলে হারুন, দুলাল ও মান্নান।
ঘটনার সম্পর্কে ফিরোজ জানান, মঙ্গলবার ফজরের নামাজ পড়াকে কেন্দ্র করে বড় ভাই কবিরের সাথে প্রতিপক্ষ হারুনের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হারুন মারধর করে কবিরকে। মারধরের বিষয়টি কবির দোকানের কাছে এসে আমাকে জানান। এসময় কোন কিছু বুঝে উঠার আগে প্রতিপক্ষ হারুন তার ভাই দুলাল ও মান্নান দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের কোপে ঘাড়ে চৌদ্দটি ও ডান হাতে চারটি সেলাই লাগে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান। এদিকে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন হারুন।  থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনা অভিযোগ পাওয়া গেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...