বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই আগস্ট ২০১৯ রাত ১১:০৫
৯৭৮
আমিনুল ইসলাম, চরফ্যাশন :ভোলার চরফ্যাসনে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের “কারাগারের রোজনামচা” নামক সহ¯্রাধিক বই তুলে দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রোজগোপাল টাউন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ ও অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বই “কারাগারের রোজনামচা” এবং বৃত্তির নগদ অর্থ প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অসমাপ্ত আতœজীবনী ও কারাগারে বন্দি থেকে তিনি লিখেছিলেন ‘রোজনামচা’ বই। নতুন প্রজন্মকে এই বই পড়ে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রাথমিক, এবতেদায়ী, জেএসসি ও জেডিসিতে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত এবং এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত চরফ্যাসন ও মনপুরার সকল শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে। গত ১০ বছরে চরফ্যাশন মনপুরার ১০ হাজারেরও অধিক মেধাবী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রেরণা যোগাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নিলীমা নিগার সুলতানা জ্যাকব, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও পৌর আ’লীগ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত