অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে আগুনে পুড়ে গেছে ৩১টি বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২২ রাত ১০:০৫

remove_red_eye

৫০৯



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাসমহল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩১টি বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময় আরো ৫ টি ঘর আংশিক পুড়ে যায়। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট শার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খ্বর পেয়ে ভোলা, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক জানান, সকালে একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে বৈদ্যুতিক শর্ট শার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ১৬টি দোকান ও ১৫টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আরো ৫টি বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। খ্বর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদরের ৩টি, বোরহানউদ্দিনের ২টি, তজুমদ্দিন ও লালমোহনের ১টি করে মোট ৭ টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে চায়ের দোকান, হার্ডওয়ার, মুদি, স্বর্ণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানান তিনি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...