অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় অবশেষে সেই আলাউদ্দিনের নামে থানায় মামলা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২২ রাত ১০:১৩

remove_red_eye

৫২২

মনপুরা  প্রতিনিধি :  ভোলার মনপুরায় ১ নং মনপুরায় ইউনিয়নে আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বাড়িতে হামলা করে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন। অবশেষে ওই হামলার ঘটনার একদিন পর শনিবার সেই সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। হামলার ঘটনায় বর্তমান চেয়ারম্যানের ভাই আবদুস সালাম বাদী হয়ে ৪২ জনকে আসামী করে থানায় মামলা করে ।

এদিকে আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নে একের পর এক হামলা ও সংঘর্ষের ঘটনায় আতংক ও উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে ১০ হাজার বাসিন্দারা।

এছাড়াও হামলা ও মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনসহ অন্যান্য ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক না হওয়ায় আতংকে দিন পার করছে বর্তমান চেয়ারম্যান পরিবারের সদস্যরা। এদিকে মামলা তুলে নিতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সহ ক্যাডাররা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বর্তমান চেয়ারম্যানের ভাই মিজান।

তবে হামলার ঘটনায় সাহাবুদ্দিন ও সুজন নামে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃত দুই জনের বাড়ি উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামে।

এই ব্যাপারে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জানান, যুবদল থেকে আ’লীগে আসা আলাউদ্দিন এখন আ’লীগ সহ সাধারন মানুষের জন্য মূর্তিমান আতংক। এমন কোন অপকর্ম নেই সে করেনা। আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তারের জন্য আমার বাড়িতে হামলা করে। আমি সুষ্ঠ বিচার দাবী করছি।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, থানায় মামলা হয়েছে। হামলার ঘটনায় সাহাবুদ্দিন ও সুজন নামে দুইজনকে আটক করা হয়েছে। সকল আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯ টায় সাবেক চেয়ারম্যানের নের্তৃত্বে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বাড়িতে হামলা চালানো হয়। হামলায় চেয়ারম্যানের বৃদ্ধ মা, দুই ভাইসহ ১০ জন আহত হয়। এছাড়াও বর্তমান চেয়ারম্যান সমর্থিত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...