অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে বন্ধুদের ভালোবাসায় সিক্ত নব-নির্বাচিত চেয়ারম্যান

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৪৬০

এম, নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের ২ নং সোনাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার-কে সংবর্ধনা দিয়েছেন তার স্কুল জীবনের বন্ধুরা। শুক্রবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা কেদ্রিয় সমবায় সমিতি লিঃ এর মিলনায়তনে এসএসসি-৯৯ ব্যাচ নামের একটি সংগঠনের ব্যানারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সুত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত  নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সনের তার এসএসসি ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে ক্রেস্টও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ ২২ বছর পরে স্কুল জীবনের সকল বন্ধুরা একত্রিত হওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি পরিনত হয় বন্ধুদের মিলনমেলায়। ভোলা অগ্রণী ব্যাংক লিঃ-এর শাখা ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দিন’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় এসময় বক্তব্য রাখেন, ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নোমান, চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস শরীফ, ইউপি সচিব মোঃ শিরান, শিক্ষক টুটুল সিং, সরকারী পাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস, ব্যবসায়ী সবুজ তালুকদার প্রমূখ। নব-নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান মিশু তার বক্তব্যে বলেন, “২২ বছর পর সকল বন্ধুদের একসাথে পাওয়ার আনন্দ নির্বাচনে জয়লাভ করার চেয়েও কম নয়। আজকের এই আনন্দঘন মূহুর্তের জন্য আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে নৌকা প্রতিক দিয়েছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধূরী শাওন-কে যার সফল দিক-নির্দেশনায় আমি জনগনের পাশে দাড়াতে পেরেছি।”  আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি স্মরণীকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়।  

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...