লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২২ রাত ০৯:০৪
৪৭৯
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা ২০০১ সালের নির্বাচনে লালমোহন-তজুমদ্দিনের মানুষের ভোটাধিকার হরণের উদ্দেশ্য ব্যালট বাক্স লুট করতে গিয়ে মানুষ হত্যা করেছিল, নির্বাচন পরবর্তী লালমোহন-তজুমদ্দিনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেই মেজর হাফিজ উদ্দিন আহমেদের মখে গণতন্ত্রের কথা মানায় না। এমপি শাওন বলেন, মেজর হাফিজের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে শিশু রীতা রানী, উজলা ও পঙ্গু শেফালী তাঁদের সভ্রম রক্ষা করতে পারেনি। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠিয়েছিল তার ক্যাডাররা। এমন গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী মেজর হাফিজের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা লজ্জ্বাজনক বলে মন্তব্য করেছেন এমপি শাওন।
শনিবার রাতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এমপি শাওন আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে প্রজন্ম থেকে প্রজন্মকে বিভ্রান্ত করেছে, মিথ্যাচারের মধ্যে যাদের জন্ম, তারাই আবার প্রেস ব্রিফিং করে মিথ্যাচার করে। এটা বিএনপি'র চিরাচরিত অভ্যাস।
লালমোহনের স্থানীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজের মন্তব্য ও মিথ্যাচার উল্লেখ করে এমপি শাওন বলেন, লালমোহন উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল বিএনপি। ২০০১ সালে মেজর হাফিজের অন্যায় অত্যাচার ও জুলুমে অতিষ্ঠ মানুষ কখনও তার দল ও তাদের প্রার্থীকে ভোট দেবেনা। তাই তারা কম ভোট পেয়েছে। প্রেস ব্রিফিং করে মেজর হাফিজ মিথ্যাচার করেছে অভিযোগ করে তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ‘৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে আগ্রাসনবিরোধী কনভেনশনে বক্তব্য রাখেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ। এসময় দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার হরণ করা, ইউপি নির্বাচনে ভোট কারচুপিসহ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছিলেন তিনি।
এমপি শাওন বার সকালে লালমোহন হাজী নুরুল ইসলাম ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত