বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৫০
৫১৯
দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে চার হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।
এর আগে গত বছরের ২৬ আগস্ট চার হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুই ও নারী চারজন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান।
করোনায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে তিন, চট্টগ্রামে দুই এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা হয়েছে ১৬ লাখ নয় হাজার ৪২ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৫৩টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ১৮ লাখ আট হাজার ৯২ জন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক