অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

একদিনে করোনা শনাক্ত ৪৩৭৮, মৃত্যু ৬

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৫০

remove_red_eye

৬০৩

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে চার হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

এর আগে গত বছরের ২৬ আগস্ট চার হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুই ও নারী চারজন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। 

করোনায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে তিন, চট্টগ্রামে দুই এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা হয়েছে ১৬ লাখ নয় হাজার ৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৫৩টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ১৮ লাখ আট হাজার ৯২ জন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...