বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০১৯ রাত ০৮:১৮
৯৩৩
তজুমদ্দিন সংবাদদাতা || ভোলার তজুমদ্দিনের চরে নির্মিত প্রধান মন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক নির্মিত ব্যারাক উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে নৌ বাহিনী ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর যৌথভাবে তদারকিতে প্রকল্পটি বাস্তবায়ন করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল নির্মিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাহমুদুর রহমান খোন্দকারের কাছে হস্তান্তর করেন নৌ বাহিনীর ষ্টাফ অফিসার (আশ্রয়ণ) লেঃ কমান্ডার সহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাসেদ খান, প্রধান মন্ত্রীর কার্যালযের আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ ইসতিয়াক নাসির, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান প্রমূখ। নৌ বাহিনী সুত্রে ব্যারাক হাউজ নির্মাণ বিবরনীতে জানায় প্রকল্পে ৫ (পাঁচ) ইউনিট বিশিষ্ট ২২টি সিআইসিট ব্যারাক হাউজ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এতে মোট ঘর সংখ্যা ১১০ টি, টয়লেট ৪৪টি, বাথরুম ২২টি, গভীর নলকুপ রয়েছে ৬ টি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত