তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৫
৫৬২
রফিক সাদী, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে প্রায় ২৬ মন জাটকা ইলিশ আটক করে উপজেলা প্রশাসন। পরে আটককৃত জাটকা ইলিশ লিল্লাহ বোডিং ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চৌমুহনী মৎস্যঘাটে অবৈধ ২৫মন জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন। পরে আটক জাটকা ইলিশ নুরানী, হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিং ও স্থানীয় গবীর অহসায় মানুষের মাঝে বিতরণ করা হয়। আটক আড়ৎদার মিজানুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরো ১মন জাটকা মাছ আটক করে তাও গরীব মানুষের মাঝে বিতরণ করেন।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন (অ.দা) বলেন, নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ সরকারীভাবে নিষিদ্ধ। তাই শনিবার সকাল ১০টা থেকে জাটকা সংরক্ষণ ও অবৈধজাল উচ্ছেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৬মন জাটকা আটক করে তা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। জাটকা মাছ ক্রয়ের দায়ের একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত