অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মোবাইল কোর্টে ২৬ মন জাটকা জব্দ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৫

remove_red_eye

৫৪৪

রফিক সাদী, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে প্রায় ২৬ মন জাটকা ইলিশ আটক করে উপজেলা প্রশাসন। পরে আটককৃত জাটকা ইলিশ লিল্লাহ বোডিং ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চৌমুহনী মৎস্যঘাটে অবৈধ ২৫মন জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন। পরে আটক জাটকা ইলিশ নুরানী, হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিং ও স্থানীয় গবীর অহসায় মানুষের মাঝে বিতরণ করা হয়। আটক আড়ৎদার মিজানুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরো ১মন জাটকা মাছ আটক করে তাও গরীব মানুষের মাঝে বিতরণ করেন।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন (অ.দা) বলেন, নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ সরকারীভাবে নিষিদ্ধ। তাই শনিবার সকাল ১০টা থেকে জাটকা সংরক্ষণ ও অবৈধজাল উচ্ছেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৬মন জাটকা আটক করে তা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। জাটকা মাছ ক্রয়ের দায়ের একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা  জরিমানা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...