অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিন শাখার সম্মেলন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২২ রাত ১১:১৬

remove_red_eye

৫০২

চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের জনগণ মৌলিক অধিকার ফিরে পেতে চায়। খাদ্য চায়,বস্ত্রহীন থাকতে চায়না,চিকিৎসাবিহীন মরতে চায়না সু-চিকিৎসা চায়,মূর্খ হয়ে বাঁচতে চায়না শিক্ষিত হতে চায়।
গতকাল রবিবার (১৬জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডে অবস্থিত আশ্রাফিয়া এছহাকিয়া হাফেজি মাদ্রাসা মাঠে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরো বলেন,জনগনের মৌলিক অধিকার ফিরে পেতে হলে দেশে ইনসাফ অনুযায়ী বন্টনকারী নেতৃত্বের প্রয়োজন। যে ব্যক্তি স্বজনপ্রিতি করবেনা,আত্মসাত না করে,নিজের দিকে না তাকিয়ে সম বন্টন করবে এমন নেতৃত্বই জনগণ চায়। আল্লাহর কাছে জবাব দিতে হবে সে ভয় দায়িত্বশীলদের মধ্যে নেই। ইনসাফ ভিত্তিক ওই ব্যক্তিই সরকার পরিচালনা করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে। আজকে মানুষ ক্ষমতাকে নেয়ামত মনে করে। তিনি আরো বলেন, ইসলামের নেতৃত্বদানকারীরা এ ক্ষমতাকে দায়িত্ব মনে করে, পাহার সমান বোঁঝা মনে করে। ইসলামী আদর্শকে নিজের চরিত্রে ধারণ করতে হবে। নেতৃত্বকে বোঁঝা ও দায়িত্ব মনে করতে হবে। জনগনের নেতৃত্বকে আমানত মনে করতে হবে। পরে নায়েবে আমির ভোলা দক্ষিন ছাত্র আন্দোলন শাখার পুরনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটিতে ইলিয়াস হাসানকে সভাপতি,হাফিজুর রহমানকে সহ-সভাপতি এবং আলি আজগরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। অনুষ্ঠানে ইলিয়াস হাসানের সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল করীম আকরাম,ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্জ আলাউদ্দিন তালুকদারসহ আরও অনেকে।       

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...