অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৬৯২

বাংলার কণ্ঠ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্ত্বেও ফের দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘ নিন্দা জানানোর পরও মিসাইল পরীক্ষা অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।
স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তবে সেগুলোর লক্ষ্যবস্তু কতদূর ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জাপান সরকারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এটি হুমকি স্বরুপ।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংশ্লিষ্টদের এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছেন এবং জাহাজ ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
জাপানের কোস্ট গার্ড তাদের জলসীমার মধ্যে থাকা জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উত্তর কোরিয়া চলতি বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করে। গত সপ্তাহেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি। সেটি পর্যবেক্ষণ করেন দেশটির নেতা কিম জন উন। শুক্রবারও (১৪ জানুয়ারি) ট্রেন থেকে দুটি মিসাইল ছুড়ে দেশটি।
গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বরেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
সূত্র : আজ জাজিরা

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...