অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্র গুলো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০১৯ রাত ১১:১১

remove_red_eye

১৩১২

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে: ভোলার চরফ্যাশনে ঈদুল আযহা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি কাটাতে জ্যাকব টাওয়ার, শিশু পার্ক, বেতুয়া লঞ্চ ঘাট, মায়া ব্রীজ, খামার বাড়ী এবং কুকরী মুকরী সমুদ্র সৈকত এর টানে যান্ত্রিক শহরের মানুষগুলো ছুটে আসছে চরফ্যাশনে।
উপজেলা ঘুরে দেখা যায় ঈদকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্র গুলো। বিশেষ করে দৃষ্টি নন্দন জ্যাকব টাওয়ার, শেখ রাসেল ডিজিটাল শিশু পার্ক, ফ্যাশন স্কয়ার, খামার বাড়ী, বেতুয়া লঞ্চ ঘাট, মায়া ব্রীজসহ অসংখ্য বিনোদন কেন্দ্র।
এছাড়াও কুকরী মুকরীতে রয়েছে সবুজের মিতালী। সেখানে হরিনের ছোটাছুটি আর বাহারি বৃক্ষের সমারোহ। পাখি দেখার টাওয়ার আর রেস্ট হাউজ দেখে মন জুড়াবে ভ্রমন পিপাসুদের। পাখিদের কলোতান মুগ্ধ করবে আগতদের।

পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ জানান, এবারের ঈদুল আযহার আগেই বেশ পর্যটক লক্ষ করা যাচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দকে আরও দ্বিগুন করতে শহরের লোকদের উপস্থিতি চোখে পরার মতো। আমি আশা করি, ঈদের আগে ও পরে বেশ কিছু দিন পর্যটকের কোলাহলে মুখরিত থাকবে চরফ্যাশন উপজেলার পর্যটন কেন্দ্রগুলো।
কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন জানান, ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটিতে এখানে ছুটে আসেন হাজারো পর্যটক। দ্বীপরানী চরফ্যাশনকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিন দফায় নির্বাচিত সংসদ সদস্য হয়ে পর্যটকদের জন্য চর কুকরী মুকরীকে কুইন অব আইল্যান্ড হিসেবে গড়ে তুলেছেন। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়াসহ বিশ্বের প্রতিটি কোনায় ছুটে চলা মানুষটি চরফ্যাশনকে কেন্দ্র করে শিক্ষা ও পর্যটনবান্দব নগরী গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেই পথেই এগিয়ে চলেছে চরফ্যাশনের কুকরী মুকরী, ঢালচর, তারুয়া, শিবচরসহ অসংখ্য পর্যটন কেন্দ্র।
কুকরী মুকরী ঘুরে আসা পর্যটক ডাঃ মাহবুব কবির বলেন, এই চরে রয়েছে অন্যতম বৃহৎ বন্যপ্রাণী। অভয়ারন্য ম্যানগ্রোভ বনের অপূর্ব সৌন্দর্য পর্যটকদের বিস্ময় করে তুলবে। বনের ভেতরে এঁকে বেঁকে গেছে স্বর্পিল লেখ। আছে বালুকাময় নদীর তীর ও সি-বিচ। চরফ্যাশনের এই পর্যটন কেন্দ্র গুলো ভোলা জেলাকে আলাদা পরিচয় দেবে বলে আমি বিশ্বাস করি। সকল পর্যটকদের কে একবার হলেও চরফ্যাশনের সকল পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আসার অনুরোধ করছি। অবশ্যই আপনাদের ছুটির দিনগুলো ভাল কাটবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...