বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২২ রাত ০৮:১৮
৬৭৩
বাংলার কণ্ঠ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী । শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র মতে, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ চার ও ছয়জন নারী রয়েছেন। ঢাকা বিভাগে মারা গেছেন সাত, চট্টগ্রামে দুই ও বরিশালে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে সাত ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা যান।
করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। এদিকে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন সুস্থ হলেন।
রবিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৫ হাজার ২২২ জন; শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। সে হিসেবে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবকিছুই বেড়েছে।সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত