অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১০, নতুন শনাক্ত ৬,৬৭৬

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২২ রাত ০৮:১৮

remove_red_eye

৬৫৩

 বাংলার কণ্ঠ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী । শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।  সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, করোনায় মারা যাওয়া  ১০ জনের মধ্যে পুরুষ চার ও ছয়জন নারী রয়েছেন। ঢাকা বিভাগে মারা গেছেন সাত, চট্টগ্রামে দুই ও বরিশালে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে সাত ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা যান। 

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। এদিকে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন সুস্থ হলেন।

রবিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৫ হাজার ২২২ জন; শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। সে হিসেবে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবকিছুই বেড়েছে।সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...