অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে প্রতারণা করতে গিয়ে আটক হলো ভুয়া সেনাকর্মকর্তা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৯

remove_red_eye

৫৬৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে কামরুল ইসলাম তানভির নামে এক ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক কামরুল ইসলাম লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শাহে আলমের ছেলে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কামরুল সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সময় মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া দক্ষিণ জয়নগর ইউনিয়নের আহাম্মদের হাট এলাকার মোঃ নোমানের বাড়িতে গিয়ে কামরুল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে অর্থ দাবি করেন। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র,  সেনাবাহিনীর কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...