অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ছেলের পা অপারেশন করাতে জেলে বাবার আকুতি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ০৮:৫০

remove_red_eye

৬৫৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদ্রাসা পড়–য়া একমাত্র পুত্র সন্তানের পা অপারেশনের খরচ মেটাতে নিজের বসত ভিটে বন্ধক রেখেও পুরো অপারেশন সম্পন্ন করাতে পারেননি এক অসহায় জেলে বাবা। গত বছরের মার্চে ঢাকায় মায়ের ডাক্তার দেখাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাঠির মাথা এলাকার নিরব মাঝির ছেলে মো. নিজাম উদ্দিন। সে স্থানীয় পাটওয়ারীর হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ওই দুর্ঘটনায় নিজামের বাম  পায়ের হাড় ভেঙে যায়। দুর্ঘটনার পর ঢাকার শ্যামলী, মিডফোর্ড মুন লাইট হসপিটাল ও ঢাকা কমিউনিটি হসপিটালে ডাক্তার দেখিয়ে চারবার অপারেশন করতে হয় নিজামকে। তার পায়ের চারবারের অপারেশনে অসহায় জেলে বাবা নিরব মাঝি নিজেরে শেষ সম্বল বসতভিটা বন্ধকসহ দার-দেনা করে অন্তত ৬ লক্ষ টাকা খরচ করলেও এখনও সেরে উঠেনি নিজামের পা। আগামী ফেব্রæয়ারী মাসের শেষের দিকে আবার ঢাকা কমিউনিটি হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে হবে অপারেশনের জন্য। সেখানে আরও অন্তত প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন। তবে এখন নিজের কাছে কোনো অর্থ না থাকায় একমাত্র মাদ্রাসা পড়–য়া ছেলের পায়ের অপারেশন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন এই অসহায় বাবা। সঠিক সময়ে পা অপারেশন না করানো গেলে নষ্ট হয়ে যেতে পারে নিজামের পা। চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারে নিজাম উদ্দিন।
তার বাবা নিরব মাঝি বলেন, গত বছরের মার্চে নিজাম তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যায় ঢাকাতে। এসময় সেখানে তার মা, ছোট দুই বোনসহ দাদিও দুর্ঘটনার শিকার হয়। নিজাম বাদে বাকিরা চিকিৎসায় সেরে উঠলেও এখনও নিজাম সুস্থ হতে পারেনি। ইতোমধ্যে নিজামের পায়ের অপারেশন করাতে গিয়ে গ্রামের মানুষের সহযোগিতা, দেনা আর বসতভিটেও বন্ধক রাখতে হয়েছে। আগামী ফেব্রæয়ারী মাসে আবার নতুন করে অপারেশন করাতে ঢাকায় যেতে হবে। সেখানে আরও অন্তত ৩ লক্ষ টাকার প্রয়োজন। এ টাকার জন্য পুরোপুরি নিরুপায় হয়ে পড়েছি। এখন আমার থেকে এক টাকাও নাই। মাছ ধরে সংসার চালাই। যা দিয়ে নিজেদের খেয়ে-পরে বেঁচে থাকার চাইতে বেশি কিছু করাও সম্ভব না। তাই ছেলের পা অপারেশন সম্পন্ন করতে সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করছি। সহযোগিতা পাঠানোর ঠিকানা: ০১৭৩৬৭৭৪৯১৬ (বিকাশ পার্সোনাল, নিরব মাঝি)।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...