অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে ঘর উত্তোলন করে জমি দখলের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৬৩৫

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামে শনিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে।  চর তোফাজ্জল গ্রামের আবদুল খালেক ব্যাপারী, সুরমা, মনির, অভিযোগ করেন- ১৯৬০ সালের ৭৭৯৩ নং দলিলে এক একর ২০ শতাংশ, ২০১১ সালে ১১৪৩ নং দলিলে ১৮.৫০ শতাংশ, ২০১৯ সালের ২২১৯ নং দলিলে ৫৬.২০ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন। ওই জমি দেখা শুনা করার জন্য ঘর উত্তোলন করে থাকতে দেয়া হয় স্থানীয় হানিফকে।

তিনি জাল কাগজ সৃজন করে জমির মালিক দাবী করলে স্থানীয় সমোঝোতায় আড়াই বছর আগে সে চলে যায়। সম্প্রতি তিনি ফের ওই জমি নিয়ে বিরোধ করলে আমরা আদালতে গেলে আদালত তার ওপর নিষেধাজ্ঞা দেন। এ ছাড়া দুলার হাট থানার ওসি আগামী ৫ ফ্রেব্রæয়ারি উভয় পক্ষের কাগজ দেখে ফয়সালা করবেন বলে আশ^াস দেন। শনিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নির্দেশে আনিফ, রাজ্জাক শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমিতে ঘর উত্তোলন করেন। এসময় আবদুল খালেকের ঘর কুপিয়ে ভাংচুর করে।

এসময় আবদুল খালেক ও তার পুত্রবধু সুরমা, নাজমা, রিনাকে পিটিয়ে ও চোখে মরিচের গুড়া দিয়ে আহত করেন।   এসব অভিযোগ অস্বীকার করে হানিফের মেয়ে রাবিয়া বলেন- জমির মুল মালিক সামছুল হুদা গংদের থেকে স্টাম্পের মাধ্যমে জমি ক্রয় করে ঘর উত্তোলন করে বসবাস কালীন প্রতিপক্ষের হুমকিতে আড়াই বছর আগে ঘর ছেড়ে চলে যান তার পিতা। শনিবার তারা ওই ভিটিতে নতুন করে ঘর উত্তোলন করে বসবাস শুর করেছেন।  এ বিষয়ে জানতে নুরাবাদ ইউপি চেয়ারম্যানকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি। 

দুলার হাট থানার অফিসার ইনচার্জ মো: মোরাদ হোসেন (ওসি) বলেন- দুই পক্ষের মধ্যে খালেক পক্ষ দলিল মুলে হানিফ পক্ষ স্টাম্পে ক্রয় সুত্রে জমির মালিক না দাবী করেন। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। বিষয়টি আদালত সমাধান দিবেন। শনিবার সকালে ঘর উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি শান্ত রয়েছে।     

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...