বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ১০:৪৩
৬৫৯
যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে চট্টগ্রাম। জবাবে তামিম ইকবালের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি সত্ত্বেও ১৯.৫ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকা।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো করে ঢাকা। ৬.২ ওভারে ৪২ রান তোলেন দুই ওপেনার তামিম ও মোহাম্মদ শাহজাদ। তবে মুকিদুল ইসলাম শাহজাদকে ব্যক্তিগত ৯ রানে ফেরালে ভাঙে জুটি। তামিম ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে শরিফুলের বলে বোল্ড হন।
এরপর শরিফুল ও নাসুম উইকেটে তাণ্ডব চালান। তাদের ভয়ংকর বোলিংয়ে ঢাকা অন্য ব্যাটাররা আসা-যাওয়ার মিছিয়ে ব্যস্ত থাকেন। ইসুরু উদানা ১৬, শুভাগত ১৩ ও আন্দ্রে রাসেল ১২ করে শুধু হারের ব্যবধানই কমান।
শরিফুল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। তবে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট পান স্পিনার নাসুম। এছাড়া মুকিদুল ও নাঈম ইসলাম একটি করে উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে ওপেনার কেনার লুইসকে এলবির ফাঁদে ফেলেন রুবেল হোসেন। তবে আরেক ওপেনার উইল জ্যাক সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। ২৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজানোর পর শুভাগত হোমের বলে বোল্ড হন।
এরপর আফিফ হোসেন (১২) আরাফাত সানীর বলে বিদায় নেওয়ার আগে বেশ সুবিধে করতে পারেননি। অবশ্য ১৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন সাব্বির রহমান। রুবেলের বলে বোল্ড হওয়া এই তারকা ২টি চার ও সমান ছক্কা হাঁকান। শেষ দিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ২৫ বলে ২৫ ও বেনি হাওয়েলের ১৯ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস চট্টগ্রামকে ভালো সংগ্রহ পাইয়ে দেয়।
ঢাকার বোলারদের মধ্যে রুবেল সর্বোচ্চ ৩ উইকেট পান। এছাড়া আরাফাত সানী, ইসুরু ইদানা, শুভাগত ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট দখল করেন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল চট্টগ্রাম। তবে টানা দুই ম্যাচে হার দেখল ঢাকা।
সূত্রঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত