অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বরিশালের হয়ে বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২২ রাত ১০:০০

remove_red_eye

৭৫২

ফরচুন বরিশাল দলের হয়ে বিপিএল মাতাতে ঢাকায় পা রেখেছেন ক্রিস গেইল। রবিবার(২৩ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকায় পা রাখেন তিনি। হোটেলে উঠেই করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। ফল নেগেটিভ হলে আগামীকাল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন তিনি। গেইলের ঢাকায় আসার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বরিশাল দল।

বরিশাল এবারের বিপিএলে তাদের প্রথম ম্যাচে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। গেইল আজ এসেই প্রথম ম্যাচের জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি। প্রথম ম্যাচ জয়ের জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।’

চলতি আসরে বরিশালের হয়ে খেলতে বিপিএলের উদ্বোধনী দিনই ঢাকায় আসার কথা ছিল গেইলের। ফ্লাইট জটিলতায় সেটি পিছিয়ে যায় ২৪ জানুয়ারি পর্যন্ত। তবে জটিলতা কেটে যাওয়ায় এক দিন আগেই ঢাকায় পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই ক্রিকেটার।

সূত্রঃ জনকন্ঠ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...