দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২২ রাত ১১:৩৬
৬৩৮
ভোলার দৌলতখানে বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, শনিবার গভীর রাতে লেজপাতা গ্রামের মফিজউদ্দিন হাওলাদার বাড়ীর শামসুল আলম আরিফের বসতঘরে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ আব্দুর রব গংরা।
এসময় হামলাকারীরা বসতঘরটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে আরিফের ভোগদখলীয় জমি দখল করে নেয়।ভুক্তভোগী আরিফ জানান, রাত সাড়ে এগারোটার দিকে একই বাড়ীর সাহে আলমের ছেলে আব্দুর রব ২০-২৫ বহিরাগত লোক ভাড়া করে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার বসতঘরে হামলা করে। এসময় হামলাকারীরা বসতঘরটি সম্পূর্ণ গুড়িয়ে দেয় এবং জমি দখল করে।পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সটকে পড়ে।
এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত