বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২২ রাত ১২:২২
৬১০
অচিন্ত্য মজুমদার ।। ভোলায় গত ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫.৫৩ শতাংশ। এদের মধ্যে ২৩ জন ভোলা সদর ও ২ জন দৌলতখান, ১ জন বোরহানউদ্দিন, ৪ জন লালমোহন, ২ জন চরফ্যাশন ও ৪ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৬ হাজার ৯৯৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৪১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৪ জন ভর্তিসহ বর্তমানে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ১ হাজার ৯৯৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৯৭৮ জন বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৫২ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক