অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটক করেছে বিদ্রোহী সেনারা ॥ রয়টার্স


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৬৫৮

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সেনাদের হাতে আটক হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে সোমবার রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে তুমুল গোলাগুলির খবর আসে। তারপর প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রাষ্ট্রপতি বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির অনেকগুলো চিহ্ন দেখা গেছে। এগুলোর একটিতে ছিটকানো রক্তের দাগ লেগেছিল। প্রেসিডেন্ট প্রাসাদের আপশপাশের বাসিন্দারা রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন।

রবিবার বেশ কয়েকটি সামরিক ক্যাম্প থেকে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শোনা যায়। ওই সময় একটি সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা অস্বীকার করেছিল। তবে ওই সব ক্যাম্পের বিদ্রোহী সেনারা জঙ্গিদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে আরও সমর্থন দাবি করছিল বলে রয়টার্স জানিয়েছে।

 

সোমবার বার্তা সংস্থাটি তাৎক্ষণিভাবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...