দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২২ রাত ১১:৫৪
৬৭৮
দৌলতখান উপজেলার রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মোঃ রনি (৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় জেলে বিল্লাল হোসেনের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হয়ে উঠেনি। ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপতাল গিয়ে যতোটুকু অর্থ ছিলো সেটিও ব্যয় হয়ে গেছে। শিশু রনি আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন প্রত্যাশায় স্থানীয় সাংবাদিক সহ অনেকেই তার চিকিৎসার সহযোগীতা চেয়ে ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন।’
অবশেষে শিশু রনিকে সুস্থ করে তুলতে চিকিৎসার সকল খরচ বহনে দায়িত্ব নিলেন দৌলতখানের কৃতি সন্তান স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা: আফতাব ইউসুফ রাজ। তিনি গতকাল রাতে অসুস্থ শিশু রনিকে দেখতে বিডিএফের নের্তৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এসময় শিশু রনিকে সুস্থ করে তুলতে তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করে।
অধ্যাপক ডাঃ আফতাব ইউসুফ রাজ জানান, ‘বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে নজরে আসে। পরিবারটি খুবই অসহায়। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। শিশুটি যাতে পৃথিবীতে হাসি মুখে বাঁচতে পারে , তাই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক