অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ২৪ ঘন্টায় আরো ৩৫ জনের করোনা শনাক্ত: আক্রান্তের হার ২৮ শতাংশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ রাত ১২:২৩

remove_red_eye

৪৮২

অচিন্ত্য মজুমদার।।ভোলায় গত ২৪ ঘন্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮ শতাংশ। এদের মধ্যে ১২ জন ভোলা সদর ও ৫ জন বোরহানউদ্দিন, ৭ জন লালমোহন,২ জন তজুমদ্দিন, ৮ জন চরফ্যাশন ও ১ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে। সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। 
 
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ৩১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৫৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ১ হাজার ৯৯৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৯৭৮ জন বাড়ি ফিরেছেন। 
 
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ১৭৭ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 
 
ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...