অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ক্রিপ্টো বাজারে ট্রিলিয়ন ডলার ধস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৪২

remove_red_eye

৬০৮

নিম্নমুখী গ্রাফ ধরে এগোচ্ছে বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মূল্য। পরপর ধস দেখা গেছে ক্রিপ্টো মূল্যে।

এই সময় ফেডারেল রিজার্ভ বাজার থেকে স্টিমুলাস প্রত্যাহারের ইঙ্গিত দিতেই বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ সম্পদের মূল্য হু হু করে নামছে। আর এ কারণে পতন হয়েছে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিরও।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ক্রিপ্টোকারেন্সি বাজারের ক্যাপিটালাইজেশন ৫.১৭ শতাংশ কমেছে। দাম কমেছে সব বড় ক্রিপ্টোকারেন্সিরই। বিটকয়েনের দাম ৪.০২ শতাংশ কমে ৩৯ হাজার ৯১৩.৯৩ ডলারে দাঁড়িয়েছে। ইথারিয়ামের দাম কমে ৫.৪৩ শতাংশ। দাম কমেছে পোলকাডট, লাইটকয়েন, কার্ডানোরও।

প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর মাসেও বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মূল্যের পতন হয়েছিল। যদিও গত নবেম্বরে রেকর্ড দামে পৌঁছেছিল বিটকয়েন ও ইথার।

বলা যায়, নবেম্বর থেকে বিটকয়েনের পতনের ফলে এর মোট বাজার মূল্যে মোট ৬০০ বিলিয়নেরও বেশি মুছে গেছে। সামগ্রিক ক্রিপ্টো বাজার থেকে বিনিয়োগকারীরা ১ ট্রিলিয়নের ডলারেরও বেশি হারিয়েছেন।

বর্তমানে ভারতে ক্রিপ্টো বিনিয়োগকারীর সংখ্যা ১০.৭ কোটি, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে ক্রিপ্টো বিল নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে। এর আগে শীতকালীন অধিবেশনে বিলটি তালিকাভুক্ত করা হয়, তবে পরে তা পেশ করা হয়নি সংসদে। আসন্ন বাজেট অধিবেশনে সেটি পেশ করা হবে কি না, এ নিয়ে জল্পনা চলছে।

তবে, এই অনিশ্চয়তার মধ্যে যদি ভারতীয় ক্রিপ্টো বিনিয়োগকারীরা তাদের ক্রিপ্টো বিক্রি করা শুরু করেন, তাহলে আরও বড়সড় পতন ঘটতে পারে ক্রিপ্টো বাজারে।

এদিকে, যুক্তরাষ্ট্র আগামী মাসেই ডিজিটাল সম্পদের জন্য একটি প্রাথমিক সরকারি কৌশল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ক্রিপ্টো সংক্রান্ত ঝুঁকি এবং সুযোগ মূল্যায়নে ফেডারেল এজেন্সিগুলো বর্তমানে কাজ করছে। এ নিয়ে সারাবিশ্বেই জল্পনা তুঙ্গে রয়েছে। কারণ দেশটি ক্রিপ্টোকারেন্সির জন্য বিশ্বের অন্যতম বড় বাজার ।

সূত্রঃ জনকন্ঠ

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আরও...