বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৯ রাত ১১:০২
১১৪১
জুয়েল সাহা/ আব্দুল আজিজ : ভোলায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুঘটনায় প্রেমিক শাহাদাত হোসেন (২৪) ও তার বন্ধু মোঃ মিজান (২৩) নিহত হয়েছেন। এঘটনায় শাহাদাতের প্রেমিকা নাজমা আক্তার মিতু আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতরা শাহাদাত ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও মিজান একই উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলী ছেলে । এবং আহত প্রেমিকা মিতু তজুমদ্দিন উপজেলার মোঃ ইউসুফের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত ও তার বন্ধু মিতুকে নিয়ে তজুমদ্দিন বাজার থেকে মোটরসাইকেলে করে চরফ্যাশন যাচ্ছিল। ডাওরী ব্রীজ সংলগ্ন এলাকা এসলে চরফ্যাশন থেকে আসা গরু বাহি ট্রাকের মূখোমূখি সংর্ঘষে ঘটে। এতে ঘটনাস্থলে তারা তিন জন আহত হন। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা শাহাদাত ও মিজানকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়াও আহত মিতুকে প্রথমে ভোলা সদর হাসপতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহত শাহাদাতার সাথে মিতুর প্রেমের সম্পর্ক ছিল বলে তার পিতা ইউসুফ জানান।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক