বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৪৬
৬৮৮
অনেক দিন ধরে খেলার বাইরে মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপে খেলেছিলেন। এরপর পাক্কা ৪০২ দিন কোনও ম্যাচ খেলেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিপিএলের শুরুতে খেলার কথা থাকলেও চোট তার ফেরাটা বিলম্বিত করছিল। অবশেষে মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন।
বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি মাশরাফির। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে মাঠে নেমেছেন। তাকে ছাড়া আগের তিন ম্যাচের দুটিতেই হেরেছে দল। মঙ্গলবার সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
দীর্ঘ বিরতি পড়ে যাওয়ায় বিপিএল খেলতে মাশরাফি ওজন কমিয়েছেন প্রায় ১০ কেজি। বেশ কিছুদিন ধরে নিয়মিত অনুশীলনও করেছেন। বল হাতে ৬ জানুয়ারি থেকে নিজেকে ঝালিয়ে নিতেও দেখা গেছে। এই প্রস্তুতি নিতে গিয়েই পিঠের পুরনো ব্যথায় আক্রান্ত হন নতুন করে। সবমিলিয়ে তাই মাশরাফির ফেরাটা বিলম্বিত হলো। সেজন্য আবার গত কয়েকদিন অনুশীলনও করেছেন।
সূত্রঃ জনকন্ঠ
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত