অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ রাত ১১:১৯

remove_red_eye

৪৫৪

লালমোহন  প্রতিনিধি II ভোলার লালমোহনের মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জেলে। মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর  ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে।

জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার বিকালের দিকে ওই জেলেরা তাদের ফেলে রাখা জাল তুলতে থাকে। এসময় লালমোহনের বাত্তির খাল এলাকার নয়ন মাঝির নৌকা থেকে ৭-৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকে। এর প্রতিবাদ করলে নয়ন মাঝির নৌকার জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা নৌকাতে থাকা জেলেদের ওপর হামলা করে। হামলায় আজগীর আলী গুরুতর আহত হয়।

পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়াও এসময় আহত হয় মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। এ ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...