বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৭:৩০
৫৪৮
সম্প্রতি এই বেকারত্বের সাথে যুদ্ধ করতে দেশের তরুণ ও নারী সমাজের মধ্যে এক নতুন সম্ভাবনা হিসেবে আবির্ভাব হয়েছে সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা। এর মধ্যে অনলাইনে ই-কমার্স ও ফেসবুক-কমার্স ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
আইডিএলসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। তার মধ্যে ফেসবুক ব্যবহার করেন প্রায় তিন কোটি মানুষ, আর ফেসবুককেন্দ্রিক ব্যবসা করেন প্রায় ৩ লাখ উদ্যোক্তা, যার অর্ধেকই নারী।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, ফেসবুক উদ্যোক্তাদের মাসিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩১২ কোটি টাকা।
অনলাইন উদ্যোক্তাদের এই ক্রমবর্ধমান সংখ্যা দেখে অনলাইন ব্যবসাকে অফলাইনের চেয়ে সহজতর হিসেবে মনে হতে পারে। কিন্তু এখানে অনেক জটিলতা আছে, যেমন- সাপ্লাই, আর্থিক লেনদেনে জটিলতা, ইন্টারনেট জ্ঞানের অভাবের কারণে সঠিকভাবে একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে না পারা, অনুপযুক্ত বিজ্ঞাপনের কারণে ক্ষতি, মূল্য ও ডেলিভারি সংক্রান্ত জটিলতা অন্যতম।
এসব জটিলতার কথা মাথায় রেখেই সেল বি(SELL BEE) এর আগমন। সেল বি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবসায়ের প্রয়োজনীয় সকল সার্ভিস দেওয়া হয় । SELL BEE হল একটি 'B2B2C' (ব্যবসা - ব্যবসা - ভোক্তা) প্ল্যাটফর্ম যা অনলাইননির্ভর ব্যবসার সকল দিক পরিচালনা করতে সাহায্য করে। প্রয়োজনের উপর ভিত্তি করে দুই ধরনের সেবা দিচ্ছে। প্রথমটি নতুন ব্যবসায়ীদের জন্য দ্বিতীয়টি বিদ্যমান ব্যবসায়ীদের জন্য।
এই প্রথমবারের মতো সব সেবা একই ছাদের নিচে দেয়ার ব্যবস্থা করেছেন দেশের উদীয়মান তরুণ তিন উদ্যোক্তা। রাজধানীর ধানমন্ডিতে অফিস নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তরুণ এই উদ্যোক্তারা।
সেল বি এক বিবৃতিতে জানায়, সব উদ্যোক্তা নিশ্চিন্তে জটিলটা ছাড়াই অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারবে। দেশ ও দেশের বাইরে থেকে যে কোন উদ্যোক্তা অনলাইনে ব্যবসা শুরু করতে চাইলে সেল বির মাধ্যমে শুরু করতে পারবে।
সূত্রঃ জনকন্ঠ
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক