অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


রাজধানীতে হঠাৎ বৃস্টিতে দুর্ভোগ নগরবাসীর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৫৮১

 বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে।বুধবার (২৬ জানুয়ারি) মাঘের ১২ তারিখ। সকালে ঢাকার আকাশে হালকা মেঘ ছিল। তবে তুমুল বৃষ্টির আভাসের কথা কেউ হয়তো ভাবেননি। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘে ঢাকা পড়ে সূর্য। বিকেল ৩টার পরে মেঘের আধিপত্য আরও বাড়ে। ৪টার দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। তখন রাজধানীর রামপুরাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিল। ৪টা ২০ মিনিটে গুলিস্তানসহ অন্যান্য স্থানেও শুরু হয় বৃষ্টি।

হঠাৎ বৃষ্টি নামায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। পথে-ঘাটে থাকা মানুষ দৌড়ে কাছাকাছি শপিংমল, দোকানসহ যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। অনেকে নিরূপায় হয়ে ভিজেছেন মাঘের বৃষ্টিতে। বৃষ্টির তীব্রতা থাকায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সড়কে পানিও জমে গেছে।

গত দুদিন ঢাকায় হালকা বৃষ্টি ছিল। এরমধ্যেই ক্রমেই বাড়ছিল তাপমাত্রা। বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।

 

এসময়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থা নিয়ে পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এসময়ে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

সূত্রঃ জনকন্ঠ





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...