বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৬:৪৮
৫৩৮
তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন কী খেলবেন না, এ নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তামিমের সঙ্গে আলোচনা করছেন বিবিসি সভাপতি এবং অন্য কর্মকর্তারা।
অবশেষে আজ মিডিয়ার মুখোমুখি হয়েছেন তামিম। সেখানে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি। অন্তত বিশ্বকাপ পর্যন্ত।’
‘তবে দুই পক্ষের কথাবার্তা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ছয় মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলবো না। টেস্ট এবং ওয়ানডেতে পুরোপুরি মনোযোগ থাকবে আমার। ছয় মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কিছুই ভাববো না। আশা করছি এ সময় ইয়াং ক্রিকেটাররা এত বেশি খেলবে যে, হয়তো আমার আর প্রয়োজন পড়বে না।’
ছয় মাস পর কী হবে সেটাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘ছয় মাস পর টিম ম্যানেজমেন্ট মনে করলে, বিশ্বকাপের জন্য দরকার হলে, আমি রেডি থাকি তাহলে তখন আলোচনা করবো। তবে আমার জায়গায় যারা খেলবে, তারা এত ভালো খেলবে যে আমার হয়তো প্রয়োজন পড়বে না।’
সূত্রঃ জনকন্ঠ
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক