দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৪০
৫৫৮
দৌলতখান প্রতিনিধি ।।
ভোলায় জরি-জমার বিরোধকে কেন্দ্র করে মোঃ আব্দুল খালেক পাটওয়ারি (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আব্দুল খালেক পাটওয়ারি ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর শুভী গ্রামের মোঃ মুনাফ পাটওয়ারির ছেলে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) সকালে দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় ওই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে সেনা সদস্যর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে। নিহত সেনা সদস্যর মা মরিয়ম বেগম সাংবাদিকদের জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সেলিম চত্বরে পৌঁছালে পথরোধ করে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ওপর এলোপাথাড়ি হামলা করা হয়। এসময় তিনি গুরুতর আহত হলে বাড়িতে আনা হয়। আহত অবস্থায় তাকে বাড়ি থেকে দৌলতখান উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার এস আই ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেনা সদস্যর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে । তবে এখনো কোন আসামী আটক হয়নি
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত