অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে হত্যার অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

৫৬৯



 দৌলতখান প্রতি‌নি‌ধি ।।
ভোলায় জ‌রি-জমার বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে মোঃ আব্দুল খা‌লেক পাটওয়া‌রি (৬৫) না‌মে অবসরপ্রাপ্ত এক সেনাসদস‌্যকে পি‌টি‌য়ে  হত‌্যার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। নিহত আব্দুল খা‌লেক পাটওয়া‌রি ভোলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের চর শুভী গ্রা‌মের মোঃ মুনাফ পাটওয়া‌রির ছে‌লে। আজ বৃহস্প‌তিবার (২৭ জানুয়া‌রি ) সকা‌লে দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় ওই  এ ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে সেনা সদস্যর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে। নিহত সেনা সদস্যর মা মরিয়ম বেগম  সাংবাদিকদের জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সেলিম চত্বরে পৌঁছালে পথরোধ করে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ওপর এলোপাথাড়ি হামলা করা হয়। এসময় তিনি গুরুতর আহত হলে বাড়িতে আনা হয়। আহত অবস্থায় তাকে বাড়ি থেকে দৌলতখান উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার  এস আই ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেনা সদস্যর পরিবারের পক্ষ থেকে মামলার  প্রস্তুতি চলছে । তবে এখনো কোন আসামী আটক হয়নি






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...