লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২২ রাত ১১:১১
৪৯৮
ভোলার লালমোহন উপজেলার ৭ নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১৯ বছর পর চেয়ারম্যানের পদ হারাচ্ছেন আবু ইউসুফ। দীর্ঘ এ সময়ে ক্ষমতায় থাকার জন্য একের পর এক ব্যক্তিদের দিয়ে বিভিন্ন মামলা করে নির্বাচন বন্ধ করে রেখেছেন তিনি। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ ইউপি সদস্য। তবুও নির্বাচনের দেখা মিলেনি এ ইউনিয়নে। ২০০৩ সালে ১০ ফেব্রæয়ারী নির্বাচনের মাধ্যমে ভোটে জয়ী হন চেয়ারম্যান আবু ইউসুফ।
এর মধ্যে তিনি ২০১৯ সালে ২২ সেপ্টেম্বরে কাউকে না জানিয়ে ভারতে যান। দেশে ফেরেন ওই বছরের ৬ অক্টোবর (ইমিগ্রেশন বিশেষ পুলিশের শাখার তথ্যানুযায়ী)। এছাড়া ইউনিয়ন পরিষদের বাৎসরিক সভা ও মাসিক সভা করার কথা থাকলেও তা নিয়মিত করেনি চেয়ারম্যান আবু ইউসুফ। এসব অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ২৭ জানুয়ারীতে এক ইউপি সদস্যের অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান আবু ইউসুফকে ৩ মাসের জন্য বহিষ্কার করেন।
সেই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চেয়ারম্যান ইউসুফ। ওই রিটের শুনানিতে বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। তবে চেয়ারম্যানের করা ওই রিটটি গত ২৫ নভেম্বর ২০২১ ইং তারিখে খারিজ করে দেন আদালত। বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এতে করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চেয়ারম্যানকে বহিষ্কার করা আগের আদেশটিই বহাল থাকে।
তবে হাইকোর্টের রায়ের বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারাদেশ দেয়া হয়নি। আমি এখনও চেয়ারম্যান পদে বহাল রয়েছি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত