অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে মানবাধীকার সংস্থার বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২২ রাত ১১:১৩

remove_red_eye

৫২৬

 মানবাধীকার সংস্থা “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন” চরফ্যাশন উপজেলা শাখা কর্তৃক বন ভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চরফ্যাশন দুলারহাট থেকে আয়োজিত বন ভোজনে সংস্থাটির কর্মকর্তা,উপদেষ্টা,সদস্য ও অতিথিগণ নান্দনিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগর কুকরি-মুকরী দ্বীপে জাকজমক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বেলা ১২টায় কুকরি-মুকরী রেস্ট হাউসের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি ও কুকরি-মুকরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংস্থাটির বরিশাল বিভাগীয় কো-চেয়ারম্যান ও নারী নেত্রী মাহমুদা খানম মিলি ও সময়ের খবর পত্রিকার সম্পাদক এবং চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াছিন আরফাত।

সংস্থাটির জেলা শাখার চেয়ারম্যান লুৎফর রহমান পন্ডিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের সম্পাদক ও যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চরফ্যাশন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান শিকদার,সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন,যায়যায় দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার প্রমুখ।

সংস্থাটির চরফ্যাশন উপজেলা শাখার চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক সাংবাদিক শামস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবারক হোসেন হাওলাদার ও আতাউল গনি শিপন। বিকেলে চরফ্যাশন সাংস্কৃতিক কর্মীদের মনোমুগ্ধকর গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এ বনভোজন ও গুনিজন সংবর্ধনা শেষ হয়।







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...