অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ০৮:৩০

remove_red_eye

৪৯৯

দৌলতখানপ্রতিনিধি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখানে আবদুল খালেক পাটোয়ারী (৬১) নামে অবসারপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৪ টায় চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে মামলার প্রধান আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়। এর আগে বৃস্পতিবার সকালে ঘটনার পরপরই একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মৃত হজুপাটোয়ারীর ছেলে মোফাজ্জল পাটোয়ারী, বাগন আলীর ছেলে ইকবাল হোসেন ও পৌরসভা ৭ নং ওয়ার্ডের নসু ব্যাপারীর ছেলের ফিকুল ব্যাপারী। শুক্রবার দুপুর ১২ টায় দৌলতখান থানায় এক ফ্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফরহাদ সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেসবিফ্রিংয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মোফাজ্জল পাটোয়ারীগং একই বাড়ির সাবেক সেনা সদস্য আবদুল খালেক পাটোয়ারীর কাছে জমি পাওয়ার দাবি করে আসছিলেন। জমিজমার বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ৯ টায় আবদুল খালেক ঢাকার উদ্দেশে যাত্রা পথে পৌর শহরের দক্ষিণ মাথার কাশেম ফরাজির হোটেলের সামনে আসামীদের হামলায় নিহত হন। গ্রেফতার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপ পরিদর্শক মো: ইসমাইল হোসেন জানান, নিহতের স্ত্রী নাসরিন বেগমের দায়ের করা মামলার এজাহার নামীয় আট আসামী ও অজ্ঞাত ৫-৬ জনের মধ্যে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতারকরা সম্ভব হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...